ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৩:২০ পিএম

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইরানের প্রেস টিভির খবর অনুযায়ী, হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেওয়া হবে।

কামাতি বলেন, হিজবুল্লাহর প্রতিশোধ হবে ‘যথাযথ’। তিনি আরও বলেন, যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরে যাওয়া হবে না, যখন ইসরায়েলি বাহিনী লেবাননের ওপর প্রায় প্রতিদিন হামলা চালাত, অথচ দলটির যোদ্ধারা গোলাবর্ষণ থেকে বিরত থাকত। তিনি বলেন, হিজবুল্লাহ ট্রিগারে আঙুল রেখে সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েলি শাসনের যেকোনো লঙ্ঘনের মোকাবিলা করতে প্রস্তুত।

এদিকে লেবাননের ভেতরে মোতায়েন করা ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই ও সেনারা যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রতিষ্ঠিত তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।

আরও পড়ুন

কাৎজের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরান জানিয়ে দিয়েছে যে লেবাননের যুদ্ধ বন্ধ না হলে তারা ওয়াশিংটনের সঙ্গে বৃহত্তর কোনো চুক্তি নিয়ে আলোচনায় বসবে না। এর কিছুক্ষণ আগেই তেহরান সতর্ক করে বলেছিল, লেবাননে চলমান যুদ্ধের অবসান ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত সমঝোতা বা নতুন আলোচনায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি হিজবুল্লাহর

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

বিশ্বকাপ থেকে বিদায় আরও এক দেশের

অবশেষে হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তি ব্রাজিল শিবিরে

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত