ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ১২:০৯ পিএম

‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’

‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’, ছবি: সংগৃহীত।

বর্তমান সময়ে পৃথিবীজুড়ে কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস বলে মন্তব্য করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। আজ সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সকাল ৯টা ৫৭ মিনিটে ফেসবুকে দেওয়া ওই পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যয় হয়েছিল ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেছেন, মাত্র ৪০ বিলিয়ন ডলার হলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব। একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক এক খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা। এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।

এছাড়াও ফেসবুকে দেওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে পৃথিবী কী পরিমাণ করপোরেট ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে, সে বিষয়ে একটি জরিপ চালিয়েছে মানবসম্পদ, বেতন ও কর্মী ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’। চলতি বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে তাদের জরিপে উঠে এসেছে। 
তিনি আরও লিখেছেন, জরিপের তথ্য বলছে, বিশ্বকাপের ম্যাচগুলোর সময়সূচির সঙ্গে মিলিয়ে বিশ্বজুড়ে প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তন করার পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী সরাসরি জানিয়েছেন, তারা দেরিতে অফিসে এসে আগেভাগে চলে গিয়ে কিংবা পুরোপুরি অনুপস্থিত থেকে কর্মদিবস ফাঁকি দিতে পারেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’

লেবাননে হামলা বন্ধ, মার্কিন সেনা প্রত্যাহারসহ যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে

দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তিউনিসিয়াকে উড়িয়ে উড়ন্ত শুরু সুইডেনের

দেশের ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল চ্যালেঞ্জ করে রিট