নীলফামারীর কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের অর্থ বিতরণ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে ৫শ’ হতদরিদ্র, অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তার অর্থ। অনুদানের অর্থ তুলে দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। আজ শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মন্তব্য করুন









