সিরাজগঞ্জে তিনদিনে যমুনার পানি বেড়েছে ৮৫ সেন্টিমিটার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়েই চলেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ৩ দিনে (১০, ১১, ১২ জুন) জেলার কাজীপুরে স্টেশনে ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বাড়ছে। পানি কিছুদিন বাড়বে ও কমবে বলে তিনি জানান।
আরও পড়ুনসিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। গত ৩ দিনে জেলার কাজীপুরে ৭৭ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে ৮৫ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে বন্যার কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
মন্তব্য করুন







