ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০২:২৯ এএম

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

ছবি, সংগৃহীত, মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কমালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বিশেষ অভিযানে ৭৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের সময় গ্রেফতার এড়াতে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা করতে পারেননি।

শুক্রবার ভোরে সেলাঙ্গর অঙ্গরাজ্যের সাবাক বারনাম এলাকার বাগান নাখোদা ওমর জেলেপল্লীতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

অভিযান চলাকালে কয়েকজন বিদেশি নাগরিক নদীতে নেমে দীর্ঘ সময় পানিতে অবস্থান করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদেরও আটক করা হয়।

আরও পড়ুন

কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশটির পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং অন্যান্য সরকারি সংস্থার সদস্যরা অংশ নেন।

জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের পর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, রিমান্ড ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সেমেনিয়হ অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল, কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?