ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০২:১৮ এএম

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

ছবি, সংগৃহীত, পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে নামার আগেই দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের চোট নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে, যা তাকে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে দিতে পারে।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের আগে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেইমার এখনো পুরোপুরি সুস্থ নন। ফলে উদ্বোধনী ম্যাচ তো বটেই, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরিতে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চোট নিয়েই বিশ্বকাপ দলে যোগ দিলেও এখন পর্যন্ত তিনি দলের মূল অনুশীলনে অংশ নিতে পারেননি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আলাদা পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকি সর্বশেষ শারীরিক অবস্থার মূল্যায়নের পর পুরো গ্রুপ পর্বেই তাকে ছাড়াই দল সাজানোর প্রস্তুতি নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

আরও পড়ুন

২০০২ সালের পর বিশ্বকাপ শিরোপার অপেক্ষা ঘোচাতে মাঠে নামা ব্রাজিলের জন্য এটি বড় ধাক্কা। কারণ দলের আক্রমণভাগে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। যদিও তাকে ছাড়াই সাম্প্রতিক প্রীতি ম্যাচে পানামা ও মিশরের বিপক্ষে জয় পেয়েছে সেলেসাওরা।

গ্রুপ পর্বে মরক্কোর পর হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। পুনর্বাসন পরিকল্পনা সফল হলে হাইতির বিপক্ষে সীমিত সময়ের জন্য নেইমারকে মাঠে নামানোর সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

নকআউট পর্বের কথা মাথায় রেখে নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। তাই আপাতত ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও দলের অন্যান্য আক্রমণভাগের খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

লুকিচের ইতিহাস গড়া গোলে এগিয়ে গেল বসনিয়া

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

নেপা‌লের রাষ্ট্রপতি-‌স্পিকারকে বাংলাদেশের আম উপহার