ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ১০:১২ রাত

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

বগি লাইনচ্যুতির ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত তেলবাহী ওয়াগনের বগিটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে রাত ৮টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন

 

এদিন সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলস্টেশনে আটকা পরে সিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সেঞ্চুরি মোটেল থেকে ইউপি মেম্বারের লাশ উদ্ধার

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে বড় ফেভারিট ব্রাজিল: মেসি

বগুড়ার শাজাহানপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ভাঙচুর, সংঘর্ষে আহত অন্তত ১০

চুয়াডাঙ্গায় বিজিবির ব্যারাক থেকে নায়েকের মরদেহ উদ্ধার