তারাগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৯ মে) উপজেলার হাঁড়িয়ারকুটি ইউনিয়নের কাঁশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর ডাংগীরহাট তেলীপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. অহিদ ইসলাম (১৩) এবং নুর ইসলামের ছেলে মাসুদ (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের কয়েকজন কিশোর ও যুবক মিলে এইদিন দুপুরের দিকে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যান। একপর্যায়ে অহিদ ও মাসুদ নদীর গভীর পানিতে চলে যায়। তাঁরা কেউ সাঁতার জানত না বলে জানান স্থানীয়রা। পরে দুই কিশোর পানিতে তলিয়ে যেতে শুরু করলে সঙ্গে থাকা অন্যরা চিৎকার দেয়। স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন
আরও পড়ুনএ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780042317.jpg)
_medium_1780046468.jpg)


_medium_1780041921.jpg)


_medium_1780029588.jpg)