ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০৫:৫৯ বিকাল

তেলবাহী বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

তেলবাহী বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি তেলবাহী ওয়াগনের খালি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
 
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
 
রেলওয়ের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, শুক্রবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি বগি লাউয়াছড়া বনের ভেতরের অংশে পৌঁছালে হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনার পরপরই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে বিভিন্ন স্টেশনে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।
 
লাইনচ্যুত হওয়া ট্রেনটি দ্রুত উদ্ধারের জন্য ইতিমধ্যে কুলাউড়া বা আখাউড়া থেকে বিশেষ হাইড্রোলিক টুলভ্যান দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সেটি এসে পৌঁছালেই উদ্ধারকাজ শুরু হবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে শমশেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার রজত কুমার রায় জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এতিমখানায় মাদকসেবীর আগুন

অবশেষে বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখার দুয়ার খুললো

ইরানের রাডার স্থাপনায় হামলা চালাল যুক্তরাষ্ট্র 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে সভা