ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০৯:৪০ রাত

নার্স রূপে ফিরছেন কঙ্গনা

কঙ্গনা

সংসদ সদস্য হওয়ার পর অভিনয়ে আরও অনিয়িমত হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী ও নির্মাতা কঙ্গনা রানউত। যদিও এমপি হওয়ার পর থেকেই বলে আসছেন, আবার সিনেমায় নিয়মিত হতে চান তিনি। সেই ধারাবাহিকতায় এবার আরও এক নতুন সিনেমায় নতুন চরিত্র নিয়ে পর্দায় ফিরছেন তিনি। 

'ভারত ভাগ্য বিধাতা' নামের এই সিনেমায় একজন নার্সের চরিত্রে দেখা যাবে তাকে। বৃহস্পতিবার (২৮ মে) প্রকাশ হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। একটি সশস্ত্র হামলার মুখে হাসপাতালের কর্মীরা কীভাবে একসঙ্গে দাঁড়িয়েছিলেন- সেটাই দেখা যাবে 'ভারত ভাগ্য বিধাতা' সিনেমায়। 

নিজের প্রথম লুক শেয়ার করার জন্য কঙ্গনা একটি মোশন পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে তাকে ক্ষতবিক্ষত মুখ এবং গালে রক্তের দাগ নিয়ে আগুনের মধ্য দিয়ে হেঁটে আসতে দেখা যায়। নার্সের ইউনিফর্ম পরা কঙ্গনা একজন রোগীকে সাহায্য করছেন বলে মনে হচ্ছে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'কুছ খাস করকে, আম হি কেহলাতে। ওহ দিখতে তো হ্যায়, পার নজর নেহি আতে।' অর্থাৎ বিশেষ কিছু করেও তারা সাধারণই রয়ে যান। তারা সামনেই থাকেন, কিন্তু নজরে আসেন না। 

 

'ভারত ভাগ্য বিধাতা' সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের কথা ফুটে উঠেছে এই ছবিতে। ওই হামলার সময় ৪০০ রোগীকে রক্ষা করেন হাসপাতালটির কর্মীরা। 

আরও পড়ুন

সিনেমাটি নিয়ে কঙ্গনা বলেন, 'আমরা প্রায়শই বীরত্ব উদযাপন করি, কিন্তু আসল সাহস অনেক শান্ত হয়- যা সঠিক সময়ে সামনে আসে, পাশে থাকে এবং দায়িত্ব নেয়। 'ভারত ভাগ্য বিধাতা' হলো সাহস, ত্যাগ, মানবতা এবং ঐক্যের না-বলা এক গল্প। এটি সেইসব সাধারণ মানুষের গল্প যারা সন্ত্রাস এবং জীবনের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এটি দেশপ্রেমের খাঁটি রূপ, যেখানে দায়িত্বই কর্মে পরিণত হয়। এমন একটি গল্পের অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি।' 

বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে আগামী ১২ জুন। মনোজ তাপাদিয়ার রচনা ও পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভ, এষা দে, প্রিয়া বের্দে, আশা শেলার, সুহিতা থাত্তে, রসিকা আগাশে, আদিত্য মিশ্র ও জাহিদ খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নার্স রূপে ফিরছেন কঙ্গনা

পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে: মির্জা ফখরুল

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের অবিস্মরণীয় প্রতীক: রাষ্ট্রপতি

বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি—ফেসবুকে স্ট্যাটাসে যা বললেন ববি হাজ্জাজ

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত