ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।
শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, বিকালে বাড়ির পাশে খেলছিল শিশু শারমিন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনশ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জিয়াউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শারমিনের মৃত্যু হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1780042317.jpg)
_medium_1780046468.jpg)



