ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০৬:২২ বিকাল

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী সবসময় হাস্যরসাত্মক ভিডিও বানাতেন। তবে যে সামাজিক মাধ্যমে হাসির হুল্লোড় তুলতেন সায়নী সেই সোশ্যাল মিডিয়া তার মৃত্যুর খবরে স্তব্ধ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এদিকে সায়নীর মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। সূত্রের খবর সম্পর্কে টানাপড়েনের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। ধকল নিতে পারেননি। শেষে বেছে নিয়েছেন আত্মহননের পথ। পুলিশ জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সায়নী জানিয়েছিলেন আইনে স্নাতক করেছেন তিনি। প্রকাশ করেছিলেন উচ্ছ্বাস। অনুরাগীদেরও খুশির কারণ হয়েছিল বিষয়টি। মুহূর্তেই তার চলে যাওয়ার খবরে তা রূপ নিল বিষাদে।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় সায়নী পরিচিত ছিলেন গরু নিয়ে ভিডিও বানানোর জন্য। সুন্দরী নামের গরুকে কেন্দ্র করে মজার ভিডিও বানাতেন। পাশাপাশি প্রতিদিনকার সাজপোশাক, ছোট ছোট গল্পও শেয়ার করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়নীর রহস্যজনক মৃত্যু

এবারের ব‍্যালন ডি'অরের অনুষ্ঠান লন্ডনে

তেলবাহী বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

হামাসের আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গরু ও খাসির মাংস ফ্রিজ ছাড়া কতক্ষণ ভালো থাকে

চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তকে শেষ শ্রদ্ধা