ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০৫:২২ বিকাল

‘বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলায় কিছু পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রাজধানীতে কোরবানির পশুর হাট ঘিরে জমে থাকা বর্জ্য অপসারণে ধীরগতির অভিযোগের মধ্যেই দায়িত্বে অবহেলার দায়ে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

শুক্রবার (২৯ মে) শাহজাহানপুর পশুর হাট এলাকা পরিদর্শনে গিয়ে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, বর্জ্য অপসারণ কার্যক্রমে গাফিলতির প্রমাণ পাওয়ায় কয়েকজন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


ডিএসসিসি প্রশাসকের ভাষ্য, বৃহস্পতিবার দুপুর থেকেই হাট এলাকার বর্জ্য সংগ্রহ শুরু হয় এবং রাত ১টা পর্যন্ত তা চলমান ছিল। তবে পর্যাপ্ত ট্রাক না থাকায় কিছু বর্জ্য সাময়িকভাবে মূল সড়কের পাশে রাখা হয়। শুক্রবার সকালে সেগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নগরীর কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে সিটি করপোরেশন। আজকের মধ্যেই অধিকাংশ হাট এলাকার বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় পশুর হাটের ইজারাদারদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন আবদুস সালাম। তিনি বলেন, নিয়ম অনুযায়ী হাট শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পুরো এলাকা পরিষ্কার করার দায়িত্ব ইজারাদারদের। কিন্তু অনেক ক্ষেত্রে তারা সেই দায়িত্ব পালন করেননি। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে তাদের হাট ইজারা না দেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলায় কিছু পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে’

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন হার্দিক পান্ডিয়া

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

তারাগঞ্জে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

কলারোয়ায় পাঁচ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুইজারল্যান্ডে ধর্মীয় স্লোগান দিয়ে ছুরি হামলা, আহত ৩