ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রুহুল কবির রিজভী

দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে রুদ্ধ পরিস্থিতির বাইরে এবং শান্তিতে ঈদুল আজহা উদযাপন করছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দিনরাত কাজ করছেন তিনি।’

দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী জনবান্ধব সিদ্ধান্ত নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের ঈদের বোনাস নিশ্চিতে সরকার সহযোগিতা করেছে। জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করছে।’

আরও পড়ুন

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশের মানুষ আন্তরিকতার সঙ্গে, রুদ্ধ পরিস্থিতির বাইরে, শান্তিতে ঈদ উদ্‌যাপন করছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাষ্ট্রীয় নিপীড়নের মুখে নেই কেউ। বরং বর্তমান সরকার মানবিক আচরণ করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রুহুল কবির রিজভী

কোরবানির মাংস নিয়ে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৩০

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারীর ইন্তেকাল

ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

আমরা যদি সৎ হই তাহলে দেশ এগিয়ে যাবে : কৃষিমন্ত্রী