ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০৩:৪৩ দুপুর

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারীর ইন্তেকাল

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারীর ইন্তেকাল

পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনে মাইজভাণ্ডার দরবার শরিফে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আওলাদে রসুল (দ.), গাউছুল আযম মাইজভাণ্ডারী হযরত সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর (রহ.) প্রপৌত্র সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মাজার শরিফ জিয়ারত করার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গাউছে জমান সৈয়দ খায়রুল বশর মাইজভাণ্ডারী (রহ.)-এর পৌত্র এবং সৈয়দ শামসুল হুদা মাইজভাণ্ডারী (রহ.)-এর চতুর্থ শাহজাদা। ঈদের জামাত আদায় করে জিয়ারতকালীন অবস্থায় উনার এই আকস্মিক মৃত্যুতে দরবারের আশেকান, মুরিদান এবং স্থানীয় ভক্তদের মাঝে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

উনার ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরিফের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দরবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে উনার রফে দারাজাত (মর্যাদা বৃদ্ধি) এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্য ধারণের (সবরে জমিল) তাওফিক কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারীর ইন্তেকাল

ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

আমরা যদি সৎ হই তাহলে দেশ এগিয়ে যাবে : কৃষিমন্ত্রী

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী