জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে।
আরও পড়ুনসালাহউদ্দিন আহমদ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন।
একইসঙ্গে তারা পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী বিডিআর-এর (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779948271.jpg)



_medium_1779941725.jpg)
_medium_1779940831.jpg)
_medium_1779939403.jpg)
_medium_1779939819.jpg)
_medium_1779937264.jpg)