ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০২:০০ দুপুর

তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীর মনোহরদীতে ঈদুল আজহার নামাজ শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজ বহস্পতিবার (৮ মে) নরসিংদীর মনোহরদীতে সকাল ৮টায় উপজেলার প্রধান ঈদগাহ, মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় ঈদের নামাজের ইমামতি করেন মুফতি ওমর ফারুক।

নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকাল আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশুমৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করা হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। 

আমি অন্য একটি স্থানে হাসপাতাল পরিদর্শনের সময় এই মর্মান্তিক খবরটি পাই উল্লেখ করে তিনি আরও বলেন, পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে। আজকের দিনে রোগীদের স্বার্থে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমরা যদি হাম মোকাবিলা করতে না পারতাম, তাহলে হাজারো শিশু মারা যেত। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। আক্রান্ত রোগীদের সুস্থ শিশুদের সংস্পর্শ থেকে দূরে রাখতে পারলে আশা করা যায় ঈদের পর হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণভাবে কমে আসবে।

আরও পড়ুন

অন্যদিকে, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে, জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে কোরবানির তাৎপর্য বাস্তবায়ন সম্ভব : হুইপ অপু

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মার্কিন বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে সরকার: খালেদ হোসেন

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী