ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০২:৩৮ দুপুর

আমরা যদি সৎ হই তাহলে দেশ এগিয়ে যাবে : কৃষিমন্ত্রী

আমরা যদি সৎ হই তাহলে দেশ এগিয়ে যাবে : কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, আমরা যদি সৎ হই তাহলে দেশে এগিয়ে যাবে। বর্তমান সরকার সে নিরিখেই কাজ করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহে বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে তিনি এই কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, কোরবানির বর্জ্য যেন ড্রেনে না ফেলি, নিজে সচেতন থাকলে দেশ পরিচ্ছন্ন থাকবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব।

নগরীর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায়ের পর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। জামাতের ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের ইমাম ক্বারি মো. ইব্রাহীম। 

আরও পড়ুন

ঈদ জামায়াতে, কুমিল্লা সদর আসনের এমপি মো. মনিরুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। 

এছাড়া জেলার ১৭ উপজেলায় ১ হাজার ৯১২টি মসজিদে এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যদি সৎ হই তাহলে দেশ এগিয়ে যাবে : কৃষিমন্ত্রী

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল