ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০২:৩৫ দুপুর

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৬টায় লক্ষীপুরের মডেল মসজিদে অংশ নেন মন্ত্রী। নামাজ শেষে মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় পানিসম্পদমন্ত্রী বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভুদে ভুলে গিয়ে সবাইকে এক হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।

আরও পড়ুন

ঈদের জামাতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ার আহ্বান পানিসম্পদমন্ত্রীর

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল

তদন্ত রিপোর্টের পর আদ-দ্বীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী