সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে মার্কিন বাণিজ্যচুক্তি পর্যালোচনা করবে সরকার: খালেদ হোসেন
বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে বিএনপি সরকার পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক। ঈদ জামাতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রতিটি সরকারের একটি কৌশল থাকে। হয়তো এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারেরও একটি কৌশল ছিল। তবে তারা যে চুক্তিগুলো করেছে, সে বিষয়ে দেশবাসী জানত না, আমরাও জানতাম না। তারা কীভাবে, কোন পরিপ্রেক্ষিতে এসব চুক্তি করেছে, তা তারাই ভালো বলতে পারবে।
আরও পড়ুনতিনি আরও বলেন, “আমরা একটি চুক্তি পেয়েছি। সেই চুক্তি নিয়ে আমরা কাজ করছি। দেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখে চুক্তিগুলো পর্যবেক্ষণ করে আগামী দিনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব।
জেলা ঈদগাহ মাঠ ছাড়াও জেলার বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রায় ১২০০ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779949164.jpg)
_medium_1779948943.jpg)


_medium_1779945599.jpg)
_medium_1779944457.jpg)

_medium_1779939403.jpg)
_medium_1779939819.jpg)