নাটোরে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থেকে পড়ে ২ যাত্রী নিহত
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফুট ওভারব্রিজে সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার মাধনগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন রংপুরের জয়দেব গ্রামের রাব্বী হোসেন (২৪) ও দিনাজপুরের মোল্লাপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (১৯)।
আরও পড়ুনএসআই ওবায়দুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘লালমনিরহাট এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৬টার দিকে মাধনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ছাদে থাকা ২ যাত্রী স্টেশনের ফুট ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1779875966.jpg)



