বগুড়ায় নেকটার-সাতমাথা সড়ক উন্নয়নে ২৬ কোটি টাকার কাজ শুরু
বগুড়ায় শহরের যানজট নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নেকটার থেকে সাতমাথা (গোহাইল রোড) পর্যন্ত ৩ কিলোমিটার আরসিসি ও বিসি সড়ক এবং আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সাতমাথা এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার ও আধুনিক ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার হলে যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনবিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং ‘আরইউটিডিপি’ প্রকল্পের আওতায় বগুড়া সিটি করপোরেশন এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির চুক্তিভিত্তিক নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা।
ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এসপিএল-আরএসই (জেভি) নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে নগরবাসী একটি আধুনিক ও টেকসই সড়ক সুবিধা পাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1779864854.jpg)

_medium_1779861566.jpg)

_medium_1779858252.jpg)

_medium_1779857653.jpg)