ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ০৪:৫৬ দুপুর

সরকারি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার সংযোগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে

সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ নিয়ে যেন বিপাকে পড়তে না হয় সেজন্য প্রতিটি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার (পৃথক দুটি লাইন) সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। 

বুধবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ৫০ শয্যার হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না। এসব বিবেচনা করে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

দেশের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় সেই লক্ষ্যে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে হাসপাতালের জরুরি বিভাগ ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তাদের চিকিৎসার খোঁজখবর নেন মন্ত্রী। এছাড়া তিনি হাসপাতালের বাথরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ হাসপাতালের রন্ধনশালায় গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পর্যবেক্ষণ করেন।

এ সময় স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. নাজিবুর রহমান, ডা. ফারজানা সুলতানা পুনম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার সংযোগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

এভারেস্ট জয় করলেন ঢাবি শিক্ষার্থী নুরুন্নাহার মিন্নি

৬ শিশুর মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের ব্যাখ্যা

দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না: রিজভী

মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮