কলকাতায় সরিয়ে ফেলা হচ্ছে মেসির ভাস্কর্য
গত বছর ভারত সফরে এসে কলকাতায় নিজের একটি বিশাল ভাস্কর্য উদ্বোধন করেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে নিরাপত্তাজনিত আশঙ্কায় এবার সেই ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের কলকাতায় স্থাপিত প্রায় ২১ মিটার উঁচু সোনালি রঙের ভাস্কর্যটিতে বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যায় লিওনেল মেসিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাতাসে মূর্তিটি দুলতে দেখা যাওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তাসংস্থা এএফপিকে পশ্চিমবঙ্গের আইনপ্রণেতা শরদ্বত মুখার্জি জানিয়েছেন, রাজ্যের প্রকৌশলীরা ভাস্কর্যটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, বাতাসের কারণে কাঠামোটি নড়বড়ে হয়ে পড়েছে।
আরও পড়ুনবর্তমানে শ্রমিকরা দড়ি ব্যবহার করে ভাস্কর্যটিকে স্থিতিশীল রাখার চেষ্টা করছেন। এটি কলকাতার একটি ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা হওয়ায় জননিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
কবে ভাস্কর্যটি সরানো হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ দ্রুত এটি অপসারণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শরদ্বত মুখার্জি। ভাস্কর্যটি পরে অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কি না, সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
মন্তব্য করুন








