ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ০৬:৩১ বিকাল

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। যার মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৬২ জন।
 
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।
 
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জন ও আক্রান্ত ৩৭ হাজার ৭৯৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

বগুড়ার কাহালুতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত

ছাত্রদল নয়, পাটওয়ারীকে ডিম মেরেছে শিবির: রাশেদ খান

বরগুনায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ আজহা উদযাপন

ইসরাইলে আমেরিকার নজিরবিহীন সামরিক উপস্থিতি!

বিশ্বকাপের দল ঘোষণা করলো পানামা