ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ১০:৩১ দুপুর

ঈদযাত্রায় জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের ডাবল ডেকার বাস সেবা

জবি প্রতিনিধি: আসন্ন ঈদকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য একটি ডাবল ডেকার বাসের ব্যবস্থা করা হয়েছে।

এই বিশেষ পরিবহন সেবার মাধ্যমে শুক্রবার (২২ মে) সকাল ৮ টায় রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক কম খরচে এবং ঝামেলামুক্তভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া, যানবাহনের সংকট ও ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। সেই দুর্ভোগ কমাতেই ছাত্রদলের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এবিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, শিক্ষার্থীদের যাত্রাকে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

আরও পড়ুন

উল্লেখ্য, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করেছেন হামিদুর রহমান হামিদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সোনালী অতীতের একজন গর্বিত অংশ হিসেবেও পরিচিত।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ঈদযাত্রার সময় এমন সহায়তা তাদের ভোগান্তি অনেকটাই কমাবে এবং বাড়ি ফেরার আনন্দকে আরও স্বস্তিদায়ক করে তুলবে বলে প্রত্যাশা করছে জবি শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় জবি শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের ডাবল ডেকার বাস সেবা

উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি : রুবিও

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের

ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির