ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৯:৫৯ সকাল

উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

সংগৃহীত, উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

মফস্বল ডেস্ক : উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করা হয়।

আটক পাঁচজন হলেন-টেকনাফের কাটাখালীর মহি উদ্দিন (২০), মাসুক উল্লাহ (৩৬), মিনা বাজারের মো সোহেল ((২৬), করাছি পাড়ার ইসমাইল (৪৫), নাথমুড়া পাড়ার হামিদ হোসেন (১৯)।

উখিয়া ব্যাটালিয়ের অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ মে) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পাঁচটি সফল অভিযানে অর্থাৎ পালংখালী বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন আসামিসহ ৫০ হাজার পিস ইয়াবা, হোয়াইক্যং চেকপোস্ট পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন আসামি, দুইটি সিএনজিসহ ৪০ হাজার পিস ইয়াবা, শীলখালী চেকপোস্ট একজন আসামি, একটি সিএনজিসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা এবং বালুখালী বিওজপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, পৃথক অভিযানে পাঁচজন আসামিসহ দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করা হয়। ইয়াবার বর্তমান বাজার মূল্য চার কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। এছাড়াও এসময় একটি সিএনজি আটক করা হয়।

আরও পড়ুন

৬৪ বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

যুক্তরাষ্ট্রের জন্য কিউবা একটি হুমকি : রুবিও

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ অর্থনীতিবিদদের

ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

নয়্যারকে ফিরিয়ে বিশ্বকাপের দল ঘোষণা জার্মানির

হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের