ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০১:৩২ দুপুর

এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 

এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহ আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকবে এক মাস।

আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১ জুন থেকে অফিস এবং ২২ জুন থেকে ক্লাস শুরু হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে। আর ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার