ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০১:১২ রাত

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

শিশু রামিসা হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী ভুক্তভোগী রামিসার মা-বাবা এবং তার বড় বোনের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ ধারায় দিয়েছে।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

সালাহউদ্দিন আহমদ বলেন, ‌‘এখন চার্জশিট দেওয়ার পালা।

চার্জশিট দেয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি-র ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে, ৪৮ ঘণ্টার সময় লাগে। যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়, সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে।

আরও পড়ুন

আমরা রবিবারের বিকালের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব। এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারকার্য সম্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের তীব্র চেষ্টা থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন- রামিসার বড় বোনের জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন।

এবং রামিসার মা-বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল—তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন, সেটা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন খুব স্বল্পতম সময়ের মধ্যে সেটার ব্যবস্থাও করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এরকম ঘৃণ্যতম অপরাধের, শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধু শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচারকার্য সম্পন্ন করা যায়, সেজন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়—সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছেন, তিনি আজকে কথা দিয়েছেন ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, উনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। যেখানে প্রয়োজনীয় সংশোধনীর দরকার সেটা আমরা করবো, এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস

চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ১৮৫ কোটি টাকা