ভিডিও বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ মে, ২০২৬, ১১:৪৬ দুপুর

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীমের সাংগঠনিক পদ থেকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেখ তানভীর বারী হামীমের ওপর আরোপিত অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদল নেতা হামিমের অব্যাহতি প্রত্যাহার

৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার প্রতিবেদন দেওয়া হবে

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ 

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা 

আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেলেন সালমান আঘা