ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০১:৪৪ দুপুর

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। ম্যাচের প্রথমার্ধে ৪২ মিনিটে দুর্দান্ত এক শটে ভিলাকে এগিয়ে দেন মরগান রজার্স। তবে বিরতির পরপরই ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইক হেড থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান। যদিও পাঁচ মিনিট পরই ডমিনিক সোবোসলাইয়ের ভুলের সুযোগ নেন ওয়াটকিনস। তার গোলে আবারও এগিয়ে যায় ভিলা। এরপর ৭৩ মিনিটে কাছ থেকে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। 

তারপর তো শেষ দিকে ৮৯ মিনিটে জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ফন ডাইকের দ্বিতীয় গোলটি কেবলই ব্যবধান কমিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল লিভারপুলের মৌসুমের ১৯তম হার।

আরও পড়ুন

ভিলা পারলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়নি আর্নে স্লটের শিষ্যদের।  ব্রাইটন ও বোর্নমাউথের ফলাফলের ওপর নির্ভর করে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান দিলেই পুরস্কার

অর্থনীতি পুনরুদ্ধারে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

একে একে মারা গেলেন নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন

স্বাধীনতা ঘোষণা বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করল ট্রাম্প

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, শিশু গুরুতর আহত