ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০১:২৪ দুপুর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, শিশু গুরুতর আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, শিশু গুরুতর আহত, ছবি: সংগৃহীত।

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে অসুস্থ শিশুসন্তানকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বীথি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার তিন বছরের ছেলে আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বীথি আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কানের সমস্যার চিকিৎসার জন্য জাহিদুল ইসলাম নিজের অটোভ্যানে করে স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে নীলফামারীর ডোমারে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টি শুরু হলে ফার্মগেট এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোয় অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এসময় সড়কের পাশে নির্মাণকাজের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় বীথি আক্তার ও তার শিশুসন্তান সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় দ্রুতগতির ট্রাকটি বীথিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন তার শিশুসন্তান ও স্বামী জাহিদুল ইসলাম।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের, শিশু গুরুতর আহত

কুড়িগ্রামের রাজারহাটে কৃষকের ধান কেটে দিলেন আনসার ও ভিডিপি’র সদস্যরা

যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই : আরাঘচি

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

রাজধানীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ