ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০১:৩৫ রাত

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

ছবি : সংগৃহীত, স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে শরীয়তপুর পৌর এলাকার পালং উচ্চবিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে আসমা আক্তার নামের ওই নারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আসমা আক্তার পাশে থাকা একটি লোহার টুকরা দিয়ে তার স্বামী জিয়া সরদারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জিয়া সরদারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে দেহ খণ্ডিত করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, মরদেহের হাত-পা আলাদা করে একটি বস্তায় ভরে নড়িয়া উপজেলার নদীর পাড়ে ফেলে দেওয়া হয়। পরে মাথাসহ শরীরের অন্যান্য অংশ সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুরপাড়ে ফেলে রাখা হয়।

পুলিশের ভাষ্য, দেহের কিছু অংশ আলাদা করে আরেকটি বস্তায় ভরে পালং উচ্চবিদ্যালয়সংলগ্ন একটি বাড়ির ফ্রিজে রাখার চেষ্টা করা হলে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমা আক্তারকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটং বৃক্ষতলা এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নড়িয়া উপজেলার মূলফৎগঞ্জ এলাকায় নদীর পাড় থেকে দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা আক্তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে হত্যার পর দেহ খণ্ডিতের অভিযোগে স্ত্রী আটক

মিরপুর মডেল থানার বিশেষ অভিযানে ৩১ জন গ্রেফতার

বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস

বিএনপি-জামায়াতের দূরত্ব সংঘাতে রূপ নিলে লাভবান হবে আ.লীগ: মঞ্জু

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: ত্রাণমন্ত্রী

গুলশানে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০