ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬ ০২:১০ এএম

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

ছবি : সংগৃহীত, আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক : ২২ গজের তপ্ত উইকেটে গতির মায়াজাল বুনে এবার আইসিসির মাসসেরা মুকুট মাথায় পরলেন বাংলাদেশের নতুন ‘গতিতারকা’ নাহিদ রানা। এপ্রিলের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়ে তিনি বুঝিয়ে দিলেন টাইগার ক্রিকেটে এখন পেস ইউনিটের রাজকীয় উত্থানকাল। এপ্রিলের বসন্ত বাতাসে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য যেন কালবৈশাখি হয়ে আবির্ভূত হয়েছিলেন নাহিদ রানা।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শিকার করেন ৮ উইকেট। যদিও সিরিজের শুরুটা ছিল কিছুটা বিবর্ণ, প্রথম ম্যাচে ৬৫ রানে ১ উইকেট। তবে দমে যাওয়ার পাত্র নন রানা। দ্বিতীয় ম্যাচেই তিনি জ্বলে উঠলেন রুদ্রমূর্তিতে; ক্যারিয়ারের  দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিলেন কিউইদের ব্যাটিং দুর্গ। শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি।

আরও পড়ুন

নাহিদের এ যাত্রা কেবল এপ্রিলের নয়; মার্চের পাকিস্তান সিরিজ থেকেই তিনি বইয়ে দিচ্ছেন গতির ঢেউ। সেখানেও ওয়ানডে সিরিজে নিয়েছিলেন ৮ উইকেট। এমনকি সর্বশেষ মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৪০ রানে ৫ উইকেট নিয়ে তিনি গড়েছেন ক্যারিয়ারসেরা স্পেল। মুশফিক, সাকিব (দুবার) ও মিরাজের পর চতুর্থ বাংলাদেশি পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির এ রাজকীয় স্বীকৃতি পেলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ভয়াবহ হারে কমছে শিশুদের দৃষ্টিশক্তি, ডিভাইস হারানোর ভয়ে বলছে না অভিভাবকদের

বগুড়ার সান্তাহারে হোটেলের বর্জ্য দিয়ে খাল ভরাট করায় মালিকের জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি রোববার জেনেভায় সই হতে পারে

পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পোড়ানো হলো ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল