ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:২৩ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা সদরে আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলা সদরের পৌরসভার ২নং ওয়ার্ডের জেকে কলেজ গেটসংলগ্ন প্রবাসী মুকুল হোসেনের একমাত্র ছেলে স্থানীয় শাপলা কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র আব্দুর রউফ ঘটনার দিন দুপুরে বাড়ির সবার অগোচরে প্রতিবেশী রুহুল আমিনের ছেলে সোহানের সাথে বন বিভাগের পুকুরে গোসল করতে যায়।

গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় আব্দুর রউফ পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা সোহান চিৎকার করতে থাকে। বন বিভাগে কর্মরত বিভিন্ন শ্রমিকসহ অন্যান্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত থাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত, ঢামেকে ভর্তি

ছোট শিশু বাসায় রেখে রাস্তায় নেমেছি নিয়োগপত্রের জন্য : আন্দোলনরত শিক্ষক

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেফতার