ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩৫ বিকাল

জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য

জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থী ফারহান বিন হাসনাত জাতীয় পর্যায়ের স্বাধীনতা দিবস বয়সভিত্তিক জুডো প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। গতকাল শনিবার রাজধানীর পল্টনে ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ফারহান বিন হাসনাতের এ অর্জনে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

একইসাথে বাউয়েট গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনও তার এ সাফল্যে অভিনন্দন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

একনেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ডাকাত দলের হানা

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী