ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:২১ বিকাল

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে সুমন (৩৫) নামের এক যুবক বজ্রপাতে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল পৌণে ৪ টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে।

জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নে মুচিখালী গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন বৃষ্টি শুরু হলে বিকেল পৌণে ৪ টার দিকে ছাগল আনার জন্য বাড়ি থেকে জমিতে যান।

আরও পড়ুন

কিন্তু এসময় আকস্মিকভাবে তার উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং দাফনের জন্য তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট শিশু বাসায় রেখে রাস্তায় নেমেছি নিয়োগপত্রের জন্য : আন্দোলনরত শিক্ষক

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেফতার

জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

একনেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন