ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:৩৬ বিকাল

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক হকারকে বেধড়ক মারধরের অভিযোগে সালাউদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সালাউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জ পুলের বাজার এলাকায় মো. আজিজুল হক নামের এক হকার ফলের দোকান বসানোয় সালাউদ্দিন তার কাছে চাঁদা দাবি করেন। সেদিন ওই হকার দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী মারধরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, সালাউদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হকারকে মারধর, বিএনপি নেতা গ্রেফতার

জাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

বগুড়ার গাবতলীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

একনেকে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে ডাকাত দলের হানা