ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৬ এপ্রিল, ২০২৬, ০৭:১০ বিকাল

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি  গাঁজাসহ দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি  গাঁজাসহ দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পুলিশ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে রাকিব আলী(৪৮) এবং তার স্ত্রী জমিলা বেগম(৪০)।

পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় জমিলার বাবার বাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, জমিলার  বাবার বাড়িতে গাঁজা মজুতের গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দম্পতি পালানোর চেষ্টা করলে তাদের গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জব্দকৃত গাঁজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি  গাঁজাসহ দম্পতি গ্রেফতার

সচিবালয়ে ২১ তলার আধুনিক ভবন নির্মাণের প্রকল্প বাতিল

এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ হাইকোর্টের

২৪ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

যুবশক্তির প্রচার সম্পাদক হলেন ‘গণভোটে হ্যাঁ বলো’ গানের নির্মাতা জুবায়ের