ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:৩০ দুপুর

কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে ১২ ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন বুলেট বৈরাগী।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন  বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বুলেট বৈরাগী কুমিল্লা কোতোয়ালি থানা এলাকার পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুলেট বৈরাগী গত ১১ এপ্রিল সরকারি প্রশিক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রামে যান। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে তিনি চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটের দিকে তিনি ফোন করে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন।

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা কল দিলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শনিবার সকালে বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ মহাসড়কের আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে দুপুর ১টার দিকে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি বুলেট বৈরাগীর বলে শনাক্ত করেন।

ওসির দেওয়া তথ্যমতে, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, তার পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল। পরে মরদেহ উদ্ধারের পর স্বজনরা তা শনাক্ত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস গড়লেন ইয়ামাল

কুমিল্লার কোটবাড়ি আইরিশ হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করল ইরান

বিশ্বকাপের ফাইনালের এক টিকিটের দাম ২৮ কোটি টাকা!

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

মেসির লিগে যোগ দিলেন গ্রিজম্যান