ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০২:১০ দুপুর

চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : চট্টগ্রামের রাউজানে টিলার মাটি কাটা নিয়ে বিরোধে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৩টার দিকে পৌরসভার পূর্ব আইলি খীল খামার টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি বিএনপি কর্মী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, খামার টিলা এলাকায় বাবলু ও তার মামাত ভাই পলিন টিলা কেটে মাটি বিক্রি করে আসছিল। এর জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ঘটনাস্থল হচ্ছে বাবলুর নানার বাড়ি। সেখানে দাওয়াত খেতে গিয়েছিল বাবলু। ফেরার পথে পথরোধ করে তাকে হত্যা করা হয়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, যে গ্রুপ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে। বাবলু মাছ ধরতে গিয়েছিলেন বলে পুলিশকে তথ্য দিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন

উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে গত ১৯ মাসে ২২টি খুনের ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির ১৬ নেতাকর্মী, আওয়ামী লীগের পাঁচজন ও পারিবারিক কলহের জের ধরে একজন খুন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

তিন বিভাগে ভারি বর্ষণের আভাস

আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি : সিটিটিসি 

বাবার খনন করা খাল পুনঃখননে যশোর যাচ্ছেন তারেক রহমান

আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত 

বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার