ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬ ০৫:১৭ পিএম

খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

ছবি: সংগৃহীত, খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

স্পোর্টস ডেস্ক : খেলার মাঝেই অজ্ঞান হওয়ার পর মাঠেই প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচের প্রথমার্ধে পুরোটা সময়ই খেলেন এনেরামো। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বিপত্তি বাধে। 

এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৪০ বছর বয়সী এনেরামো ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।’ এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’

আরও পড়ুন

২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। নাইজেরিয়ার হয়ে মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ১০টি ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কেয়ার ‘যত্নে থেকো’

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি এনসিপির

আহত যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন রফিক কাজী এমপি

মতিঝিল মেট্রোস্টেশনের নিচ থেকে ‘পেট্রোল বোমা’ উদ্ধার

নীলফামারীর ডিমলায় বৃদ্ধ মা ও বোনদের সম্পত্তি আত্মসাতের অভিযোগ