ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬ ১০:৩২ পিএম

প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস গড়লেন ইয়ামাল

প্রথম ফুটবলার হিসেবে যে ইতিহাস গড়লেন ইয়ামাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলার সময় চোট পান লামিনে ইয়ামাল। সেই চোট গুরুতর হওয়ায় চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি। 

খারাপ সময়ে একটি ভালো খবর পেয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। এপ্রিল সেরার লড়াইয়ে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল। শুক্রবার ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানিয়েছে লা লিগা।

এই নিয়ে চলতি মৌসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন ইয়ামাল। এর আগে তিনি নভেম্বর ও ডিসেম্বরে এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের ইতিহাসে ইয়ামালই প্রথম ফুটবলার, যিনি এক মৌসুমে তিনবার সেরার পুরস্কার পেলেন। এপ্রিলে মোট তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এই তিন ম্যাচের সবকটিতেই জিতেছে তারা। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। ফলে লিগের মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন তিনি।

আরও পড়ুন

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল না পেলেও ইয়ামালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এস্পানিওলের বিপক্ষে আরো দুর্দান্ত ছিলেন তিনি। সেই ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন এই ফরোয়ার্ড। এরপর সেলতা ভিগোর বিপক্ষেও জালের দেখা পেয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত