মাটির ৪৩ ফুট গভীরে ‘বাংকার বাস্টার’ বোমা নিষ্ক্রিয় করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : মাটির ৪৩ ফুট গভীরে থাকা অবিস্ফোরিত ‘বাংকার বিধ্বংসী’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় করার দাবি করেছে ইরান। দেশটির ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে ছিল এটি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলাকালে নিক্ষিপ্ত এ শক্তিশালী বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি। এটি আবাসিক এলাকার প্রায় ১৩ মিটার (প্রায় ৪৩ ফুট) মাটির নিচে ঢুকে গিয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা যৌথভাবে এ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করেন। কোনও ধরনের দুর্ঘটনা ছাড়াই বোমাটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সূত্র : মিডল ইস্ট আই।
আরও পড়ুনমন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







