জাবির হলে মাদক সেবনরত অবস্থায় নারী শিক্ষার্থীক আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলে মাদক সেবনরত অবস্থায় এক নারী শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ১১৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তার কাছ থেকে গাঁজা, দেশি-বিদেশি মদের বোতলসহ বিভিন্ন মাদকসামগ্রী উদ্ধার করা হয়।
হল প্রশাসন জানায়, কক্ষ থেকে তীব্র গন্ধ বের হলে অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ইনিশাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে কক্ষ তল্লাশি করে মাদকসামগ্রীর পাশাপাশি ধূমপানের সরঞ্জাম ও সন্দেহজনক তরল পদার্থও জব্দ করা হয়।
আরও পড়ুনঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রক্টর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকেও ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1776520997.jpg)


_medium_1776517153.jpg)




