ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:৫৯ বিকাল

ডিবির হাতে আটক হাসান নাসিমের মুক্তির দাবি জানালো ডাকসু

ঢাবি প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের জেরে এক্টিভিস্ট হাসান নাসিমকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

ডাকসুর এক বিবৃতিতে বলা হয়, গত ( ১৭ এপ্রিল) নিজ বাসা থেকে হাসান নাসিমকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার ভাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, ডিবি পরিচয়ে কিছু ব্যক্তি বাসা থেকে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি বলে উল্লেখ করা হয়। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, সামাজিক মাধ্যমে সরকারবিরোধী লেখালেখির কারণে এবং একটি পেজ পরিচালনার জেরে তাকে টার্গেট করা হয়ে থাকতে পারে।

বিবৃতিতে ডাকসু জানায়, এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তারা। মতপ্রকাশের স্বাধীনতা একজন নাগরিকের সাংবিধানিক অধিকার উল্লেখ করে সংগঠনটি বলে, এই অধিকার খর্ব করার উদ্দেশ্যে কাউকে তুলে নেওয়া বা আটক রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত হাসান নাসিমকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।

আরও পড়ুন

এছাড়া, বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা দেশের অতীতের কিছু দুঃখজনক ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে বহু মানুষ নিখোঁজ হয়েছিল। এসব ঘটনার পুনরাবৃত্তি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করা হয়।

ডাকসু আরও জানায়, যদি সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে কাউকে ভয়ভীতি প্রদর্শন বা গুমের মতো ঘটনার মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, তবে তা জনমনে আতঙ্ক সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং হাসান নাসিমকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে আটক হাসান নাসিমের মুক্তির দাবি জানালো ডাকসু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর অভাবে কয়েক হাজার মানুষের ভোগান্তি

বড়পর্দায় বিশ্বকাপ দেখানোর ভেন্যুকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের দ্বন্দ্ব

বগুড়ায় মোটরসাইকেলে ব‍্যাটারি লাগিয়ে চলাচল করছেন কান্টু

দুই মাসে সরকারের ৬০ পদক্ষেপ

এনসিপির ‘নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন