ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ বিকাল

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

জবি প্রতিনিধি সৃজন সাহা :বর্তমান প্রতিযোগিতামূলক পেশাজীবী বিশ্বে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে “পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন” শীর্ষক একটি এক্সক্লুসিভ অফলাইন সেশন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে এ সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশ (LCB) ও ক্যারিয়ার টকস-এর প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু, পিএমপি। তিনি এর আগে মারিকো, রবি আজিয়াটা এবং নেসলে-তে দায়িত্ব পালন করেছেন।

আয়োজক সূত্রে জানা যায়, এই সেশনে অংশগ্রহণকারীরা কীভাবে তাদের লিংকডইন প্রোফাইলকে আকর্ষণীয় করে তুলবেন, একটি শক্তিশালী ও স্বতন্ত্র পেশাগত পরিচয় গড়ে তুলবেন এবং ইন্ডাস্ট্রির শীর্ষ ব্যক্তিদের সঙ্গে স্মার্টভাবে কানেক্ট হবেন—এসব বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা পাবেন। সেশনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আগ্রহীদের বিকাশ বা নগদের মাধ্যমে নির্ধারিত নম্বরে ফি প্রদান করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন

উল্লেখ্য, প্রযুক্তিনির্ভর এই সময়ে পেশাগত অগ্রগতিতে লিংকডইন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে একটি শক্তিশালী প্রোফাইল নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ডিবির হাতে আটক হাসান নাসিমের মুক্তির দাবি জানালো ডাকসু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর অভাবে কয়েক হাজার মানুষের ভোগান্তি

বড়পর্দায় বিশ্বকাপ দেখানোর ভেন্যুকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের দ্বন্দ্ব

বগুড়ায় মোটরসাইকেলে ব‍্যাটারি লাগিয়ে চলাচল করছেন কান্টু