ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:১১ বিকাল

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি:  আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতার ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১-৪ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ শনিবার (১৮ এপ্রিল ) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গণে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে গত ১৫ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪-দিনব্যাপী এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ডিবির হাতে আটক হাসান নাসিমের মুক্তির দাবি জানালো ডাকসু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর অভাবে কয়েক হাজার মানুষের ভোগান্তি

বড়পর্দায় বিশ্বকাপ দেখানোর ভেন্যুকে কেন্দ্র করে হল সংসদ ও ছাত্রদলের দ্বন্দ্ব