রংপুরের গঙ্গাচড়ায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে ছাহেরা বানু (৫৫) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দক্ষিণ পানাপুকুর চৌধুরীপাড়া (দোলাপাড়া) গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় সাহেব আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান, ঘটনার কিছুক্ষণ আগে ছাহেরা বানু প্রতিবেশীর মাধ্যমে বাজার থেকে আপেল ও কমলাসহ কিছু ফল আনান। পরে তিনি তার দুই নাতনি শাহাজাদী খাতুন (৮) ও স্নেহা খাতুন (৬)-এর হাতে ফল দিয়ে বাইরে গিয়ে খেতে বলেন। এরপর দুপুর আনুমানিক দেড়টার দিকে নাতনিরা ঘরে ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে দাদিকে ডাকাডাকি শুরু করে।
আরও পড়ুনসাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







