ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৬ রাত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রিপন ইসলাম(১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ৮ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবক বকুয়া আমজাদপাড়া গ্রামের ইয়াছির ওরফে আসির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঘটনাটি ঘটে। পরে আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হরিপুর থানা পুলিশ ভুক্তভোগী মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেয়েটি বাড়ির পাশের দোকান থেকে বিস্কুট কিনে ফেরার পথে রিপন তাকে ডেকে বাড়িতে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করে। এ বিষয়ে মেয়ের বাবা বাদি হয়ে হরিপুর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।

আরও পড়ুন

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, বাদির লিখিত এজাহার পেয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

রাজশাহীতে ক্রেতা সেজে তেল মজুতকারীকে ধরল এনএসআই

বগুড়ায় নানা আয়োজনে অনুষ্ঠিত হলো কুঁড়ি উৎসব

চাঁপাইনবাবগঞ্জে প্রথম পর্যায়ে ৮৩ শতাংশ শিশুকে হামের টিকা দেয়া সম্পন্ন

বগুড়ার কাহালুতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো মাইক্রোবাস, প্রাণহানী ঘটেনি

প্রধানমন্ত্রীর আগমনের সংবাদে নতুন করে সাজানো হচ্ছে বগুড়া